1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

ভূমিকম্পে ঢাকায় একজনের মৃত্যু, আহত ৩০

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬
  • ১৫২ Time View

1399রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার ভোর ৫টা ৫ মিনিটের দিকে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৩০ জন। আহতদের বেশির ভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থী।

নিহত ব্যক্তির নাম আতিকুর রহমান (২৪)। তার বাড়ি জুরাইন এলাকায়। পূর্ব জুরাইনের এক বাসা থেকে দৌঁড়ে নামতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া ভূমিকম্পের সময় আতংকে একসঙ্গে ছুটোছুটি করে ভবন থেকে নামতে গিয়ে রাজধানীতে কমপক্ষে ৩০ ব্যক্তি আহত হয়েছেন। এদের বেশির ভাগই ভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থী। আহতদের মধ্যে অমর একুশে হলের দুইজন, শহীদুল্লাহ হলের দুইজন, জসীম উদ্দীন হলের দুইজন, সূর্যসেন হলের দুইজন ও জিয়া হলের একজন। এছাড়া বিভিন্ন হলে কমপক্ষে ১৬ শিক্ষার্থীর অজ্ঞান ও লাফিয়ে পড়ার খবর পাওয়া গেছে। আহতরা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন।

উল্লেখ্য, সোমবার ভোর ৫টা ৫ মিনিটের দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৮। উৎপত্তি স্থল ছিল ভারত-মিয়ানমার সীমান্তে ভারতের মনিপুর রাজ্য। যা বাংলাদেশের চট্টগ্রাম থেকে ৩৩১ কিলোমিটার উত্তর পূর্বে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ