1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৩ লাখ ৮৬ হাজার আক্রান্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৫০ Time View

ধারাবাহিকভাবে বাড়তে বাড়তে ভারতের দৈনিক সংক্রমণ পৌঁছে গেল চার লক্ষের আরও কাছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৪৫২ জন। এই সংখ্যক আক্রান্ত গোটা অতিমারি পর্বে হয়নি কোনও দেশে। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার ৯৭৬ জন। মোট আক্রান্তের নিরিখে ভারতের আগে শুধু আমেরিকা।

সংক্রমণের পাশাপাশি দেশে দৈনিক মৃত্যু পৌঁছে গেছে সাড়ে তিন হাজারের আশপাশে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৯৮ জনের। এ নিয়ে কোভিডের জেরে দেশটিতে মোট প্রাণ হারালেন ২ লক্ষ ৮ হাজার ৩৩০ জন। দেশের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু মহারাষ্ট্রে। সেখানে দৈনিক মৃত্যু ৭০০-র বেশি। দিল্লি, কর্নাটক, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, গুজরাতেও রোজ মৃতের সংখ্যা উল্লেখযোগ্য। বাকি রাজ্যগুলিতেও দৈনিক মৃত্যু বেড়েছে গত কয়েকদিনে।

নতুন আক্রান্ত বৃদ্ধির জেরে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩১ লক্ষ ৭০ হাজার ২২৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৯ লক্ষ ২০ হাজার ১০৭ জনের। গোটা অতিমারি পর্বে এক দিনে এত লোকের করোনা পরীক্ষা এর আগে হয়নি। গত দু’সপ্তাহ ধরেই দেশের সংক্রমণের হার রয়েছে অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় তা ২০.১৩ শতাংশ। এর পাশাপাশি দেশে টিকাকরণও চলছে। কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে টিকা না পাওয়ার অভিযোগ উঠছে। গত ২৪ ঘণ্টায় দেশে ২২ লক্ষ ২৪ হাজার ৫৩১ জন টিকা নিয়েছেন। এখনও পর্যন্ত ভারতে ডোজ দেওয়া হয়েছে ১৫ কোটি ২২ লক্ষ ৪৫ হাজার ১৭৯।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ