1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

ভারতে বিলাসবহুল হোটেলে আগুন, নিহত ৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১০৩ Time View

ভারতের রাজস্থানের আজমিরে একটি বিলাসবহুল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কিশোরসহ ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো ৫ জন। আহতদের মধ্যে একজন নারী ফায়ার সার্ভিস কর্মীও আছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার আজমিরের ১৬ নম্বর ওয়ার্ডের জনাকীর্ণ দিগ্নি বাজারে অবস্থিত ওই হোটেলটিতে হঠাৎ আগুন লাগে। আগুন প্রথমে এক তলায় লেগেছিল, কিন্তু মুহূর্তের মধ্যে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে হোটেলের পাঁচ তলায়। স্থানীয়দের সহযোগিতায় বহু মানুষ হোটেল থেকে নীচে নামেন। কিন্তু ধোঁয়ার মধ্যে অনেকেই আটকে পড়েন ভিতরে।
তিন চারতলা থেকে অনেকেই লাফ দেন।

স্থানীয় কাউন্সিলর ভারতী শ্রীবাস্তব জানিয়েছেন, মাত্র ৩০ মিনিটেই আগুন পুরো হোটেলে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর নিজেদের বাঁচাতে এক শিশুসহ দুজন ব্যক্তি লাফিয়ে পড়েন এবং তারা গুরুতর আহত হন। এছাড়া আরো চারজন হোটেলে দগ্ধ হয়ে মারা যান।

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, মোট নয় জনকে হাসপাতালে আনা হয়েছিল। চারজন মারা গেছেন এবং আরো পাঁচজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে একজনের শরীরের ১০০ শতাংশই পুড়ে গেছে এবং বাকিদের ৫০ থেকে ৬০ শতাংশ দগ্ধ। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ