1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
তিন মাসের বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন জেলা ছাত্রদলের সভাপতি মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক কাণ্ড, রহস্য জানালেন অভিনেত্রী শততম সিনেমা ও রাজ্জাকের ‘নায়করাজ’ হয়ে ওঠার নেপথ্য কোটালীপাড়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৯ ভারত পানি না দিলে ভারতীয় পণ্য, করিডর ও ট্রানজিট বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম যৌথ মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ ৩ মাসে বাংলাদেশ থেকে আপলোড করা দেড় কোটি ভিডিও ডিলিট করেছে টিকটক তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা, আরও ৫৬ জেলায় আবেদন শুরু

ভারতে বিজেপির নেতাকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জুন, ২০১৪
  • ১৩০ Time View

bjpভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা বিজয় পণ্ডিতকে (৩৭) গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীর। তিনি উত্তর প্রদেশের দাদরি নগর জেলার বিজেপির সাবেক সহ-সভাপতি ছিলেন। তার স্ত্রী গীতা পণ্ডিত দাদরি নগরের পঞ্চায়েতের সভাপতি।

স্থানীয় সময় শনিবার রাতে বাড়ি ফেরার পথে দাদরি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনার পর স্থানীয় জনতা গাড়ি ভাংচুর এবং গুলিবর্ষণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও কয়েক দফা ফাঁকা গুলি ছোড়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে বিজয় পণ্ডিত ব্রহ্মপুরি এলাকায় তার ভাইয়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে দুটি মোটরসাইকেলে ৪ অজ্ঞাত দুর্বৃত্ত তার কপাল ও মুখে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় গ্রামবাসী ও বিজেপির কর্মীরা গুরুতর আহত বিজয়কে উদ্ধার করে দাদরি মোহন স্বরূপ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে গাজিবাদ যশোদা হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে বিজয়কে হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা দাদরি পুলিশ স্টেশনের কাছে ১৬টি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। বিভিন্ন যানবাহন লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে তারা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফা ফাঁকা গুলিবর্ষণ করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ