1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার শাহ আমানতের নিরাপত্তা দেখতে চট্টগ্রামে আন্তর্জাতিক প্রতিনিধি দল জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ

ভারতীয় ক্রিকেট দলে খেলতে চান সানি লিওন!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
  • ৭৪ Time View

সামনে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজ। সিরিজ শুরুর আগে করোনা বিধি মেনে দুই দল বাধ্যতামূলক কোয়ারেন্টিনে আছে। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট দলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন।

নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে এ ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। ব্যাগ গুছিয়ে নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন এ অভিনেত্রী। তা নিয়েই রীতিমত হইচই শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে।

সম্প্রতি পরিবারসহ কেরালার একটি দ্বীপে ঘুরতে গিয়েছিলেন সানি লিওন। সেখানেই পরিবারের সদস্যদের সঙ্গে ক্রিকেট খেলেছেন তিনি। ব্যাটিং করতে দেখা গেছে সানিকে। সে ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার জন্য ব্যাগ গোছাই নাকি?’ নীচে হ্যাশট্যাগে লেখা, ‘ইন্ডিয়ান ক্রিকেট টিম।’

মজা করেই এ পোস্ট করেছেন সানি লিওন। ভিডিওটি দেখলেই তা বোঝা যাচ্ছে। নেটিজেনরাও মন্তব্যের ঘরে সায় দিয়েছেন অভিনেত্রীকে। লাভ রিয়েক্ট দিয়ে ভরিয়ে ফেলেছেন কমেন্টস বক্স। আরিফ আনসারি নামে একজন লিখেছেন, ‘নাইস শট।’

এদিকে, বেশ কিছুদিন আগে বর্ণবৈষম্যে নিয়ে মুখ খুলেছিলেন সানি লিওন। জানিয়েছেন, নিজের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথা। এক সাক্ষাৎকারে সানি লিওন জানান, স্কুলের সহপাঠীরাই তার ‘লুক’ নিয়ে আপত্তিকর মন্তব্য করত। গায়ের রঙ উজ্জ্বল হওয়ায় কটূ কথা শুনতে হয়েছিল সানিকে। জামাকাপড়, লুক নিয়েও হাসির পাত্র হয়েছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ