1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

ব্যাংককে বোমায় মৃতের সংখ্যা বেড়ে ২২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫
  • ২৩৯ Time View

থাইল্যান্ডে রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে হিন্দুদের একটি মন্দিরের কাছে বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার ওই হামলায় নিহতদের rtgergregমধ্যে ৮ বিদেশি পর্যটকও রয়েছেন।
বিবিসি বলছে, চীনা ও তাইওয়ানের নাগরিকসহ ১২৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় পুলিশের মুখপাত্র প্রাউত থাভনসিরি।
পর্যটন ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত করতেই মন্দিরে আসা বিদেশিদের লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন থাইল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী প্রাওয়িত ওংসুওয়ান। রাজধানীতে চালানো এই প্রাণঘাতী হামলার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
পর্যটকদের অন্যতম আকর্ষণ এরাওয়ান মন্দিরে চালানো এই হামলার দায় শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। থাই কর্মকর্তারাও কোনো গোষ্ঠীকে দায়ী করেননি।
দেশটির সেনাবাহিনীর প্রধান ও উপ-প্রতিরক্ষামন্ত্রী জেনারেল উদোমদেজ সিতাবুতর বলেছেন, দক্ষিণ থাইল্যান্ডের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের কৌশলের সঙ্গে ব্যাংককের বোমা হামলার ধরন ঠিক মেলে না।
একটি পাইপ বোমা ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে বলে জানিযেছেন দেশটির পুলিশ প্রধান সমিয়ত পমপানমুয়াং। থাইল্যান্ডে এ ধরনের হামলা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ