1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাল থেকে মানিকগঞ্জের তরুণ উদ্যোক্তা চূড়ান্ত বাছাই শুরু করবে বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে স্পষ্ট ধারণা চান রপ্তানিকারকেরা অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাগবে জেলা প্রশাসনের লাইসেন্স টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ শামি, ১৩ বছরের ক্যারিয়ারের ইতি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ নিয়োগ হবে ব্যাংক এশিয়ায়, আবেদন শুরু ৫ নভেম্বর থেকে সিলেটে তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি ভেঙে গেল টেস্ট ক্রিকেটের বহু রেকর্ড প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শেরপুরের গ্রাম পুলিশ মজনু মিয়া কার্যালয়ের সামনে বিএনপি কর্মীদের ওপর আ. লীগের হামলা, আহত ৫ সংকটাপন্ন বেসরকারি ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা আমানত, অনিয়ম তদন্তে কমিটি

বৃষ্টির পর খেলা শুরু, বরিশালের টার্গেট ৭৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫
  • ২২২ Time View

484বরিশাল বুলসের বোলারদের কৃপণতায় মাত্র ১০৪ রানেই আটকে গিয়েছিল রংপুর রাইডার্স। সুতরাং, জয়ের জন্য সহজ লক্ষ্য নিয়েই মাঠে নামলো বরিশাল বুলস। তবুও রংপুরের সমর্থকদের আশা, সাকিব ক্যারিশমায় ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে তাদের দল।

তবে শুরুতেই কিন্তু বরিশালের দুই ওপেনার রনি তালুকদার এবং এভিন লুইস ঝড় তোলার চেষ্টা করেন। সেই ঝড় নিমিষে থামিয়ে দিলেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। আগের ম্যাচে অসাধারণ সেঞ্চুরি করা লুইসকে মাত্র ৪ রানে এলবিডব্লিউতে ফিরিয়ে দিলেন রিয়াজ। দলীয় রান তখন ১৯।

এভিন লুইসের বিদায়ে আশার আলো ফুটেছে রংপুর শিবিরে। তবে শেষ পর্যন্ত ম্যাচের চেহারা কেমন হয় সেটাই দেখার বিষয়। তবে হঠাৎ বৃষ্টিতে বন্ধ রয়েছে খেলা। ৩.৩ ওভার খেলা হওয়ার পরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকার পর আবারও শুরু হলো।

তবে, ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে। বৃষ্টি খেয়ে ফেলেছে ম্যাচটির সাত ওভারের সময়। ফলে সাত ওভার কেটে নেয়া হয়েছে বরিশাল বুলসের কাছ থেকে। বাকি ১৩ ওভারে তাদের করতে হবে ৭৫ রান।

এ রিপোর্ট লেখার সময় বরিশালের রান ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ২২ রান। ক্রিজে রয়েছেন রনি তালুকদার ১৬ রান নিয়ে। তার সঙ্গী মেহেদী মারূফ ১ রানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ