1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিয়োগ হবে ব্যাংক এশিয়ায়, আবেদন শুরু ৫ নভেম্বর থেকে সিলেটে তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি ভেঙে গেল টেস্ট ক্রিকেটের বহু রেকর্ড প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শেরপুরের গ্রাম পুলিশ মজনু মিয়া কার্যালয়ের সামনে বিএনপি কর্মীদের ওপর আ. লীগের হামলা, আহত ৫ সংকটাপন্ন বেসরকারি ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা আমানত, অনিয়ম তদন্তে কমিটি হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ বরিশালে উপমহাদেশের বৃহত্তম শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ

বৃষ্টিতে ভেসে যেতে পারে ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ৭৬ Time View

বৃষ্টির কারণে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যেতে পারে স্বাগতিক ইংল্যান্ডের। ইতোমধ্যেই বিশ্বকাপের সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে তারা। আগামী ১১ জুলাই (বৃহস্পতিবার) এজবাস্টনে আসরের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।

আবহাওয়ার পূর্বাভাস অবশ্য ইংল্যান্ডকে সুখবর দিচ্ছে না। যদিও সেমিফাইনালে রিজার্ভ ডে এর ব্যবস্থা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টি হলেও শুক্রবার মাঠে গড়াবে খেলা। কিন্তু সেদিনও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

দুই দিনই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাচ ভেন্যু বার্মিংহামে। যদি কোনোদিনই খেলার ফলাফল না আসে তাহলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া।

আইসিসির নিয়ম অনুয়ায়ী যদি ম্যাচের দিন ও রিজার্ভ ডে মিলিয়ে দুই দল কমপক্ষে ২০ ওভার খেলতে না পারে, তাহলে ফাইনাল খেলবে গ্রুপ পর্বে এগিয়ে থাকা দল। যেখানে পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়ার অবস্থান দ্বিতীয় ও ইংল্যান্ডের অবস্থান তৃতীয়তে।

গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান উপরে থাকায় বৃষ্টিতে খেলা মাঠে না গড়ালে ফাইনালে পৌঁছে যাবে অস্ট্রেলিয়া। অন্যদিকে আসর থেকে বিদায় নিতে হবে স্বাগতিক ইংল্যান্ডকে। তবে ফাইনালেও যদি খেলা মাঠে না গড়ায় তাহলে ফাইনালের দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

দর্শকদের জন্য অবশ্য চিন্তার কিছু নেই। বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে টিকিটের পুরো টাকাই ফেরত পাবেন তারা। আর যদি ১৫ ওভার করে খেলা মাঠে গড়ায় তাহলে টিকিটের টাকার অর্ধেক ফেরত পাবেন দর্শকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ