1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

বুদ্ধিজীবী হত্যাকাণ্ড পৃথিবীর সবচেয়ে বর্বর ঘটনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫
  • ১৪৮ Time View

760১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সংঘটিত বুদ্ধিজীবী হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্য ও বর্বর ঘটনা বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে এ মন্তব্য করেন তিনি।

রওশন এরশাদ বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যার কলঙ্কময় একটি দিন ১৪ ডিসেম্বর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নয় মাস রক্তগঙ্গা পেরিয়ে গোটা জাতি যখন উদয়ের পথে দাঁড়িয়ে, সেই সময়ই রাতের আঁধারে পরাজয়ের গ্লানিমাখা হানাদার বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে।

শাহাদাত বরণকারী বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, একাত্তরের এই দিনের হত্যাকাণ্ড বিশ্বব্যাপী শান্তিকামী মানুষকে স্তম্ভিত করেছিল।

‘শহীদ বুদ্ধিজীবী দিবসে সকলেই মিলেমিশে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একসঙ্গে কাজ করে যাবে’ বিজ্ঞপ্তির মাধ্যমে এমনই প্রত্যাশা করেন বিরোধীদলীয় নেতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ