1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

বিশ্ব একাদশের বিপক্ষে পাকিস্তানের জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ অক্টোবর, ২০১২
  • ১৪৯ Time View

পাকিস্তান অলস্টার একাদশ ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড একাদশের বিপক্ষে আয়োজিত দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বড় জয় পেয়েছে। গত শনিবার তাবিস খানের হ্যাট্টিকে স্বাগতিকরা ৮৪ রানে হারায় ওয়ার্ল্ড একাদশকে।
এর আগে পাকিস্তান একাদশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শাহজাইব হোসেন ও উমর আকমলের হাফ সেঞ্চুরির ওপর ভর করে স্বাগতিক দলের সংগ্রহ দাঁড়ায় সাত উইকেটে ২২২ রান। জবাবে আট উইকেটে মাত্র ১৩৮ রান তুলতে সক্ষম হয় বিশ্ব একাদশ। পাকিস্তানের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ইমরান নাজির ও শাহজাইব হোসেনের উদ্বোধনী জুটিতে আসে ৮৩ রান। নাজির আউট হন ব্যক্তিগত ২৯ রানে। শাহজাইব করেন ৫৪ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করে অপরাজিত থাকেন উমর আকমল।
২২৩ রানের কঠিন লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় বিশ্ব একাদশ। একপর্যায়ে ৫২ রানেই ছয় উইকেটের পতন ঘটে সনৎ জয়াসুরিয়ার দলের। তাবিস খান ইনিংসের সপ্তম ওভারে পর পর তিন বলে তিনটি উইকেট তুলে নেন। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন শাপুর জারদান। ইনিংস শেষ হওয়ার সময় ২৭ রানে অপরাজিত থাকেন বসম্যান। পাকিস্তান একাদশের হয়ে তাবিস তিনটি, ওয়াহাব রিয়াজ দুটি ও আনোয়ার আলী একটি উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান একাদশ: ২২২/৭ (২০ ওভার)
উমর আকমল ৬৭*, শাহজাইব ৫৪
শাবালালা ৩/২০, জাদরান ২/৩৮
বিশ্ব একাদশ: ১৩৮/৮ (২০ ওভার)
জাদরান ৪২, বসম্যান ২৭*
তাবিস ৩/২৫, ওয়াহাব ২/১৭
ফল: পাকিস্তান একাদশ ৮৪ রানে জয়ী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ