1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

বিশ্বের প্রবীণতম পুরুষের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জুন, ২০১৪
  • ১২৯ Time View

emichবিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ আলেঙান্ডার ইমিচের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ১১১ বছর। রবিবার নিউ ইয়র্কে স্থানীয় সময় সকাল ৯.০৩-এ তার এপার্টমেন্টে তিনি মারা যান বলে তার বন্ধু মাইকেল ম্যানিয়ন ও ত্রিশ করবেট জানিয়েছেন।

ইতালির অরটুরো লিক্যাটা তার ১১২তম জন্মদিনের আগে মারা যাওয়ার পর ইমিচ বিশ্বের সবচেয়ে প্রবীণ পুরুষের পরিচিতি লাভ করেন বলে জেরোনটোলজি রিসার্চ গ্রুপ জানিয়েছে।

ইমিচ যদিও বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ ছিলেন, তবে বর্তমানে অন্তত ৬৬ জন নারী রয়েছেন যাদের বয়স তার চেয়ে বেশি। আর বর্তমানে সবচেয়ে বেশি বয়স্ক মানুষ হচ্ছেন এক নারী। তিনি হলেন মিসাও ওকাওয়া। তার বয়স ১১৬ বছর।

১৯০৩ সালে ইরমিচ পোল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। ওই বছরেই রাইট ভ্রাতৃদ্বয় তাদের আবিষ্কৃত বিমানের প্রথম সফল উড্ডয়ন করেছিলেন।

তিনি জানিয়েছেন, তার দীর্ঘায়ূ লাভের নেপথ্যে ছিল অ্যালকোহল থেকে সম্পূর্ণ দূরে থাকা এবং খেলাধুলা করা।

অবশ্য তিনি ‘ভালো জিনের’ও অধিকারী ছিলেন। তার বাবাও ৯০ বছরের বেশি বেঁচেছিলেন। তবে ইমিচ ছিলেন নিঃসন্তান। পোল্যান্ডে জন্মগ্রহণ করলেও ১৯৫১ সালে তিনি সস্ত্রীক যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

মিসাও ওকাওয়া। বয়স ১১৬ বছর। তিনিই এখন বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক মানুষ ও নারী।

সূত্র : ডেইলি মেইল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ