1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু ৯ মাসে ইসলামী ব্যাংকের লোকসান বেড়ে ৩২৮৫ কোটি টাকা এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করছে কেন্দ্রীয় ব্যাংক পর্যটন উন্মুক্ত, জাহাজ অনুমোদনে আটকে সেন্ট মার্টিন ভ্রমণ কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হতে পারে ৫ নভেম্বর ‘অনৈতিক সুবিধা গ্রহণ’: খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার এইচএসসি পাস করল জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত এমপি-মন্ত্রী হওয়ার প্রস্তাব তো বিএনপি-আওয়ামী লীগই দিয়ে রেখেছে: চরমোনাই পীর বাবরকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলনের পরামর্শ ইউসুফের ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট, আসবেন হাজারের বেশি প্রবাসী

বিরাকোডিকে ফিরিয়ে জুটি ভাঙলেন সাইফউদ্দিন

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০১৭
  • ১১৭ Time View

শুরুতেই দিলশান মুনাবীরাকে সাজঘরে ফিরিয়ে দুর্দান্ত সূচনা করেছিলেন তাসকিন। তবে দ্বিতীয় উইকেটে বিরাকোডিকে সঙ্গে নিয়ে শতরানের জুটি গড়েন কুশল পেরেরা। দলকে নিয়ে যাচ্ছিলেন বড় সংগ্রহের দিকে।

অবশেষে বোলিংয়ে এসে জুটি ভাঙলেন সাইফউদ্দিন। অর্ধশত করা বিরাকোডিকে রুবেল হোসেনের তালুবন্দি করে সাজঘরে ফেরান টাইগার এই তারকা। আউট হওয়ার আগে তার বাট থেকে আসে ৬৭ রান।

এদিকে কুশল পেরেরাও তুলে নিয়েছেন অর্ধশত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ২৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান। পেরেরা ৫৮ রান নিয়ে অপরাজিত আছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টস জিতে বোলিং করতে নেমে শুরুটা ভালোই করে ছিল বাংলাদেশ। শুরুতেই দিলশান মুনাবীরাকে এলবিডাব্লিউ করে ফেরান তাসকিন। সাজঘরে ফেরার আগে ২১ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৪ রান করেন মুনাবীরা।

কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিতব্য এই প্রস্তুতি ম্যাচটিতে বিশ্রাম দেওয়া হয়েছে বাংলাদেশ দলের চার তারকা তামিম ইকবাল, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান এবং শুভাশিস রায়কে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ