1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

বিপিএলের উদ্বোধন ৩১ অক্টোবর, শুরু ২ নভেম্বর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ১০১ Time View

অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ, দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ- এসব ফ্রাঞ্জাইজি টুর্নামেন্ট শুরুর সময়ের সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর সময় নিয়ে একটা সঙ্ঘাত দেখা দিচ্ছিল। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের সঙ্গে সময়ের সঙ্ঘাতটা বেশি। এ কারণে বিপিএলের পঞ্চম আসর শুরুর তারিখে পরিবর্তন আনা হয়েছে।

পূর্বে ঘোষিত সূচি অনুযায়ী বিপিএল শুরুর তারিখ ছিল ৪ নভেম্বর। তবে, আজ বিপিএল গভর্নিং কাউন্সিলের এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানালেন, ২ দিন এগিয়ে আনা হচ্ছে শুরুর তারিখ। ২ নভেম্বর থেকে শুরু হবে বিপিএলের পঞ্চম আসর। তবে তারও ২দিন আগে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। বিপিএলের জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর।

আজ কল্যাণপুরে একমি কার্যালয়ে অনুষ্ঠিত বিপিএল গভর্নিং কাউন্সিলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসমাইল হায়দার মল্লিক। এ সময় তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ কিংবা দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের সময়ের সঙ্গে আমাদের বিপিএলের সময়ের একটা সঙ্ঘাত দেখা দিচ্ছে। এ কারণেই আমরা বিপিএলকে ২দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি।’

প্রথম আসর থেকেই নভেম্বরকে বিপিএল আয়োজনের জন্য নির্ধারণ করা হয়। মোটামুটি ৪ কিংবা ৫ তারিখ শুরু হয় বিপিএলের জমজমাট লড়াই। তবে এবার ২দিন এগিয়ে এনে বিপিএল শুরু করা হবে। এমনকি অক্টোবরের শেষ দিন আয়োজন করা হবে উদ্বোধনী অনুষ্ঠান। এবারের বিপিএলে অংশ নিচ্ছে সবচেয়ে বেশি, ৮টি দল। নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে এবার যোগ হয়েছে সিলেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ