1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

বিদ্যুতের দাম বাড়ায় দুই অংকে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ অক্টোবর, ২০১২
  • ১১৬ Time View

সেপ্টেম্বর মাসে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতির পরিমাণ দুই অংকে পৌঁছেছে।

সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে এলেও বিদ্যুৎসহ অন্যান্য জিনিসের দাম বাড়ার কারণেই এই মূল্যস্ফীতি।

২০০৫-০৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্যে দেখা যায়, সেপ্টেম্বর মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ১৮ শতাংশ। আগস্ট মাসে এই হার ছিল ৯ দশমিক ২৯ শতাংশ।

অন্যদিকে ১৯৯৫-৯৬ অর্থবছরের তথ্যের ভিত্তিতে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি সেপ্টেম্বরে হয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। আগস্টে এ হার ছিল ৯ দশমিক ৫৯ শতাংশ।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করেন পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল।

তিনি জানান, বিদ্যুৎ, বস্ত্র, বাড়িভাড়া, আসবাবপত্র, গৃহস্থালী সামগ্রী, পরিবহন ও অন্যান্য দ্রব্য এবং সেবার দাম বাড়ার কারণেই খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ