1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

বিদেশ থেকে ১৮০ বাংলাদেশিকে ফিরিয়ে আনার আকুতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০১৪
  • ৯১ Time View

meherpurরিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার ১৮০ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনার জন্য মেহেরপুর জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছে ভুক্তভোগী প্রবাসীদের পরিবার।

সম্প্রতি ভুক্তভোগী প্রবাসীদের পরিবারের সদস্যরা জেলা প্রশাসক মো. মাহমুদ হোসেনের কার্যালয়ে গিয়ে প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার আবেদন জানান।

লিখিত অভিযোগে জানা যায়, ঢাকার ওভারসিস কনসালটেন্ট লি. নামক একটি রিক্রুটিং প্রতিষ্ঠান ভালো চাকরি দেওয়ার নামে মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামের ১৮০ জনকে কাতারে নিয়ে যায়।

পরবর্তীতে তাদের পরিবার জানতে পারে; তাদের স্বজনদের কাতারে নিয়ে যাওয়া হয়নি। তাদেরকে ইরাকের নাজাব শহরের একটি হাউজিং কোম্পানিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের আটক রেখে প্রয়োজনীয় কাগজপত্র কেড়ে নেওয়া হয়। অমানসিক পরিশ্রম করানো হয় কিন্তু ঠিকমত খাবার দেওয়া হয়না।

তাদের এই দূরাবস্থার জীবন থেকে বাঁচাতে দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন প্রতারণার শিকার প্রবাসীদের স্বজনরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ