1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

বিকেলে ভারত যাচ্ছেন মোস্তাফিজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ১১৭ Time View

শ্রীলঙ্কা সফর শেষ করে শুক্রবার ঢাকায় ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আইপিএল খেলতে সাকিব আল হাসান সরাসরি চলে গেছেন ভারতে। আর মোস্তাফিজুর রহমান ফেরেন দেশে। কাটার মাস্টার অপেক্ষায় ছিলেন বিসিবির অনাপত্তিপত্র পাওয়ার। সেটা পেয়ে গেছেন ২১ বছর বয়সী এই পেসার। আইপিএল খেলতে আজ (মঙ্গলবার) বিকেলে ভারত যাচ্ছেন যাচ্ছেন তিনি।

আইপিএল খেলতে ভারত যাচ্ছেন কখন? এ প্রসঙ্গে মোস্তাফিজ বলেন, ‘হায়দরাবাদে যাওয়ার তো কথা ছিল আজই। কিন্তু ভিসা পেতে দেরি হওয়ায় একদিন পরে যাচ্ছি। সব কিছু ঠিক থাকলে মঙ্গলবার বিকেলে রওনা দেব।’

এদিকে মোস্তাফিজকে ছাড়াই ইতোমধ্যে দুটি ম্যাচ খেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। দুটি ম্যাচেই জয় পেয়েছে তারা। উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৩৫ রানে জয় পেয়েছিল চ্যাম্পিয়নরা। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে গুজরাট লায়ন্সকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে ডেভিড ওয়ার্নারের দল।

১২ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে সানরাইজার্স হায়দরাবাদ। ওই ম্যাচে হয়তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটির একাদশে দেখা যেতে পারে মোস্তাফিজকে।

প্রসঙ্গত, প্রথমবারের মতো আইপিএলে খেলতে গিয়ে বাজিমাত করেন মোস্তাফিজ। নবম আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন প্রায় প্রতিটি ম্যাচেই। কাটার-স্লোয়ার-ইয়র্কারের সংমিশ্রণে দুর্দান্ত বোলিং করে সুনাম কুড়িয়েছেন।

১৬ ম্যাচে ২৪.৭৬ গড়ে নিয়েছিলেন ১৭ উইকেট। আর তাতেই প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হায়দরাবাদ। গত মৌসুমে নিজেকে প্রমাণ করায় কাটার মাস্টারকে রেখে দিয়েছে হায়দরাবাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ