1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী

বিএনপি কখনই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল না : হানিফ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৫৪ Time View

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি কখনই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলো না। এ দলটির জন্মই একটা বেআইনী পন্থায়, সামরিক ছাউনিতে বসে হয়েছিল। সেই দলের নেতা-কর্মীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে না এটাই স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটি কাদের নাম সুপারিশ করে তার অপেক্ষায় রয়েছে বিএনপি।
হানিফ শুক্রবার সকালে কুষ্টিয়া পিটিআই রোডস্থ নিজ বাসভবনে সদর উপজেলার বিভিন্ন জায়গায় উঠান বৈঠকে যোগ দেয়ার আগে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। পরে তিনি শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন।
এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সহ-সভাপতি শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
হানিফ বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে। আদালত থেকে তাকে ৫০ থেকে ৬০ বার হাজিরার দিন ধার্য থাকলেও তিনি মাত্র ৮ থেকে ১০ বার হাজির হয়েছিলেন।
এখন শেষ সময় এসে নিরুপায় হয়ে আদালতে হাজির হচ্ছেন জানিয়ে তিনি বলেন, এতে প্রমানিত হয় খালেদা জিয়া কখনই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না। খালেদা জিয়ার উদ্দেশ্যে হানিফ আরও বলেন, অতীতে তিনি যে আইনের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছেন তা থেকে বিরত থাকার জন্য বেগম জিয়ার প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ