1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

বার্সাকে টপকে দুইয়ে রিয়াল মাদ্রিদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৯ Time View

চোটে জর্জরিত দল নিয়েও ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ভালো খেলতে খেলতে হুট করেই ছন্দপতন- এভাবেই চলছিল স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির চলতি মৌসুম। তবে স্প্যানিশ লা লিগায় সবশেষ ৩ ম্যাচেই জিতেছে তারা। রবিবার নিজেদের ঘরের মাঠ আলফ্রেড ডি স্টেফানো স্টেডিয়ামে ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। এ জয়ের ফলে বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে গেছে তারা।

গত নভেম্বরে লিগে ভালেন্সিয়ার মাঠে ৪-১ গোলে হেরেছিল রিয়াল। এবার তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি লিগ টেবিলের ১২ নম্বর দলটি। ম্যাচের শুরু থেকে তাদের খেলায় ছিল আত্মবিশ্বাসের ছাপ। দ্বাদশ মিনিটে বেনজেমার দারুণ নৈপুণ্যে এগিয়েও যায় তারা। ক্রুসের পাস বাঁ দিকে পেয়ে দ্বিতীয় ছোঁয়ায় জায়গা বানিয়ে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড।

এগিয়ে থাকার আনন্দ থাকলেও খানিক পরই নতুন ধাক্কা হয়ে আসে কারভাহালের আবারও ছিটকে পড়া। বল ধরতে গিয়ে অস্বস্তি বোধ করেন এই স্প্যানিয়ার্ড, তার চোখে-মুখে ছিল ব্যথার ছাপ। ২৬তম মিনিটে তার বদলি নামেন চোট কাটিয়ে ফেরা লুকাস ভাসকেস।

বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য করা রিয়াল পরের ১০ মিনিটে ভালো দুটি সুযোগ পায়। ৩১তম মিনিটে কাছ থেকে বেনজেমার নেওয়া শট প্রতিহত হয় রক্ষণে। পাঁচ মিনিট পর ছয় গজ বক্সের মুখে ক্রস পেয়ে হেড লক্ষ্যে রাখতে পারেননি তিনি।

দারুণ পাসিং ফুটবলে গড়া আক্রমণে ৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ডান দিক দিয়ে লুকা মদ্রিচের বাড়ানো পাস ভাসকেস পেয়ে কাটব্যাক করেন ক্রুসকে। ডি-বক্সের বাইরে থেকে প্রথম ছোঁয়ায় জোরালো নিচু শটে গোলটি করেন জার্মান মিডফিল্ডার।

রিয়ালের বিপক্ষে সেই দুর্দান্ত জয়ের পর মাঝের ১৩ লিগ ম্যাচে মাত্র দুটিতে জেতা ভালেন্সিয়া বিরতির আগে ছিল পুরোপুরি বিবর্ণ। এ সময়ে গোলের উদ্দেশে কোনো শটই নিতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে গোলের উদ্দেশে প্রথম শট নেয় ভালেন্সিয়া। দূর থেকে মাক্সি গোমেসের জোরালো শটটি বাঁ দিকে ঝাঁপিয়ে জাল অক্ষত রাখেন থিবো কোর্তোয়া। ৬১তম প্রতি-আক্রমণে জালে বল পাঠান ফেরলঁদ মঁদি। তবে ভিএআরে সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। বাকি সময়ে আর তেমন উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল। অবশ্য প্রতিপক্ষকেও দেয়নি প্রভাব বিস্তার করতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ