1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

বাবা হলেন অর্জুন রামপাল, তার প্রেমিকার কোলজুড়ে এলো পুত্র সন্তান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১০৩ Time View

এপ্রিল মাসেই জানা গিয়েছিল ফের বাবা হতে চলেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। বৃহস্পতিবার এলো সেই শুভ ক্ষণ, তার প্রেমিকা গ্যাব্রিয়েলার কোল জুড়ে এল পুত্র সন্তান।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর নিজেই জানিয়েছেন অভিনেতা। তিনি লেখেন, ‘আমার পরিবার এবং আমার জীবনে একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। মা আর ছেলে দু’জনেই ঠিক আছে। মনটা ভালোলাগায় আর কৃতজ্ঞতায় ভরে যাচ্ছে। এতো ভালোবাসা দেয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।’
এই নিয়ে চতুর্থবারের জন্য মতো বাবা হলেন অভিনেতা। ২০১৮ সাল থেকে একে অপরকে চেনেন অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা। ২০১৯ সালে প্রাক্তন স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে প্রায় দু’দশকের দাম্পত্য জীবনে ইতি টানেন অভিনেতা। তাদের দুই মেয়ে মাহিকা ও মায়রা রামপাল।
মেহরের সঙ্গে বিবাহবিচ্ছেদের কয়েক মাস পরেই অর্জুন ও গ্যাব্রিয়েলার কোলে আসে তাদের প্রথম সন্তান অ্যারিক। তবে এখনও নিজেদের সম্পর্ককে আইনি ভাবে স্বীকৃতি দেননি তারা।
অর্জুন দাবি করেন, গ্যাব্রিয়েলাই নাকি বিয়েবন্ধন চান না, বরং এভাবেই পরস্পরের পাশে থেকে জীবনের বাকি পথটা পেরিয়ে যেতে চান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ