1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

বাংলাদেশে এখনো সন্ত্রাসী হামলার ঝুঁকি আছে: যুক্তরাজ্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫
  • ১৯৭ Time View

এর আগে অক্টোবরেও ব্রিটিশ ফরেন এন্ড কমনওয়েলথ অফিস একই সতর্কবার্তা দিয়েছিল 4
বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের আবারো সতর্ক করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার প্রকাশিত নতুন এক ভ্রমন নির্দেশিকায় মন্ত্রনালয় বলেছে, বাংলাদেশে এখনো উচ্চমাত্রার সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে।
এর আগে ঢাকায় একজন ইটালিয়ান এবং রংপুরে এক জাপানি নাগরিককে অজ্ঞাতনামা বন্দুকধারীরা হত্যা করার পর অক্টোবরেও ব্রিটিশ ফরেন এন্ড কমনওয়েলথ অফিসের ওয়েবসাইট একই সতর্কবার্তা দিয়েছিল।
শনিবার এক হামলায় শাহবাগে জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা করা হয় এবং পৃথক আরেকটি হামলায় লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর মালিক আহমেদুর রশীদ টুটুলসহ আরো দুজনকে আহত করে অজ্ঞাত সন্ত্রাসীরা।
ঐ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে আধাবেলা হরতাল ডাকে গণজাগরণ মঞ্চ।
সে প্রেক্ষাপটেই জারি করা হয়েছে এই নতুন নির্দেশিকা।
নতুন নির্দেশিকায় বলা হচ্ছে, বাংলাদেশে অবস্থানরত পশ্চিমা নাগরিকদের ওপর আরো হামলা হতে পারে।
এতে বাংলাদেশে আজ হরতালের সময় দেশটিতে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের সীমিত চলাফেরার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে, প্রকাশকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সাংবাদিকদের অধিকার রক্ষা বিষয়ক আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস সিপিজে।
সুত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ