1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

বাংলাদেশের বিপক্ষে ২টি টেস্ট খেলবে আয়ারল্যান্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭
  • ৬০ Time View

টেস্ট মর্যাদা পাওয়ার পর বড় দলগুলোর সঙ্গে খেলার সুযোগ হচ্ছে আয়ারল্যান্ডের। ২০১৯-২০২৩ সালের ফিউচার টু্যর প্রোগ্রামে ১৬টি টেস্ট রয়েছে আইরিশদের। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে ২টিসহ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মত দলের বিপক্ষেও খেলবে তারা।

আয়ারল্যান্ড তাদের এফটিপিতে অর্ধেকের মতো টেস্ট পাচ্ছে সেরা নয় দলের বিপক্ষে। ২০১৯ সালে তাদের খেলার কথা অস্ট্রেলিয়ার বিপক্ষে, ২০২০ সালে শ্রীলঙ্কা, ২০২১ সালে ইংল্যান্ড এবং ২০২২ সালে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে একটি করে টেস্ট খেলবে আইরিশরা। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে সবচেয়ে বেশি ৫টি এবং জিম্বাবুয়ের বিপক্ষেও ৪টি টেস্ট খেলবে তারা।

তার আগে ২০১৮ সালের মে মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে একটি টেস্ট খেলবে আয়ারল্যান্ড। আর আগামী বছর ভারতের মাঠে একটি টেস্ট খেলা প্রায় চূড়ান্ত আফগানিস্তানের।

আয়ারল্যান্ডের তুলনায় কম হলেও হোম এন্ড অ্যাওয়ে মিলিয়ে জিম্বাবুয়ের প্রায় সমান সংখ্যক ম্যাচ খেলবে আফগানিস্তান। সাতটি ঘরের মাঠে এবং ছয়টি টেস্ট দেশের বাইরে খেলবে তারা। আয়ারল্যান্ড সাতটি খেলবে হোমে এবং নয়টি খেলবে বাইরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ