1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

বঙ্গবন্ধু সেতুতে ৩ দিনে গাড়ি পারাপার ১ লাখ ৩৬ হাজার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ৬৬ Time View

পবিত্র ঈদুল আজহার আগের তিন দিনে ১ লাখ ৩৬ হাজার ৪৬৬টি গাড়ি বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৯ কোটি ৬৯ লাখ ১৪ হাজার ২০০ টাকা। এই কয়দিনে প্রতি মিনিটে গড়ে ৩২টি গাড়ি সেতু পারাপার হয়েছে। সেতুর টোল প্লাজা সূত্রে এ তথ্য জানা গেছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, গত সোমবার (২৬ জুন) ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকেই বঙ্গবন্ধু সেতুতে গাড়ির চাপ বাড়তে থাকে। ওই দিন রাত ১২টা থেকে পরদিন মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৪২ হাজার ৫৬০টি গাড়ি সেতু পারাপার হয়। টোল আদায় হয় ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা। এর মধ্যে পূর্ব প্রান্ত থেকে উত্তরবঙ্গের দিকে ২৪ হাজার ৮১৭টি গাড়ি এবং বিপরীত দিক থেকে ১৭ হাজার ৭৪৩টি গাড়ি পার হয়েছে।

পরের দিন মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ গাড়ি পারাপার হয়। এই ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৪৮৮টি গাড়ি সেতু পারাপার হয়। এ থেকে টোল আদায় হয় ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ সময় সেতুর পূর্ব প্রান্ত থেকে ৩৬ হাজার ৪৯১টি গাড়ি উত্তরবঙ্গের দিকে যায়। আর পশ্চিম প্রান্ত থেকে পার হয় ১৮ হাজার ৯৯৭টি গাড়ি।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ১৯৯৮ সালে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর এটিই ছিল এক দিনে সর্বোচ্চ যানবাহন পারাপার ও টোল আদায়। এর আগে গত বছরের ৭ জুলাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৩ হাজার ৫৯৫টি গাড়ি বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছিল। ওই দিন টোল আদায় হয়েছিল ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা।

ঈদের আগের দিন ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৪১৮টি গাড়ি সেতু পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৮৫ লাখ ২২ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে পূর্ব প্রান্ত থেকে উত্তরবঙ্গের দিকে পার হয়েছে ২৭ হাজার ৫৮৮টি গাড়ি। আর পশ্চিম প্রান্ত থেকে সেতু পার হয়েছে ১০ হাজার ৮৩০টি যানবাহন।

বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ৯টি লেন এবং পশ্চিম প্রান্তের ৭টি লেন থেকে টোল আদায় করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ