1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

ফোনে আড়িপাতার অভিযোগ উড়িয়ে দিলেন এফবিআই প্রধান কমি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭
  • ৭৪ Time View

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক জেমস কমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আড়ি পাতার অভিযোগ নাকচ করেছেন। দেশটির গত নির্বাচনের আগে এ আড়িপাতা হয় বলে শনিবার ট্রাম্প এ অভিযোগ করেন।
আজ সোমবার বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, কমি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রতি ওবামার বিরুদ্ধে আনা অভিযোগ প্রকাশ্যে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন। তবে বিচার বিভাগ কমির এই নির্দেশ নিয়ে তাৎক্ষণিক কোনো বিবৃতি দেয়নি।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দেশটির বিভিন্ন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, কমি বিশ্বাস করেন বারাক ওবামার বিরুদ্ধে ট্রাম্পের এমন অভিযোগের সমর্থনে কোনো প্রমাণ নেই।
গত শনিবার এক টুইটে ট্রাম্প অভিযোগ করেন, নির্বাচনী প্রচারকালে ট্রাম্প টাওয়ারের ফোনে ওবামা আড়ি পাতেন। টেলিফোনে আড়ি পাতার বিষয়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা অভিযোগের জবাব দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ট্রাম্পের অভিযোগ নাকচ করেছেন তিনি। তার পক্ষ থেকে বলা হয়েছে, এই অভিযোগ পুরোপুরি মিথ্যা।
এর আগে ওবামার বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা এবং স্পীচরাইটার বেন রোডেস টুইটারে এক বার্তায় বলেন, ‘কোন প্রেসিডেন্ট টেলিফোনে আড়িপাতার নির্দেশ দিতে পারেন না। সাধারণত নাগরিকদের অধিকার সুরক্ষায় এ ধরণের নিয়ন্ত্রণমূলক কাজ করা হয়।’
ওবামার আরেক মুখপাত্র বলেন, ট্রাম্পের অভিযোগ একেবারে র্নিজলা মিথ্যা।
উল্লেখ্য, ট্রাম্পের নির্বাচনী প্রচারে রাশিয়ার যোগসাজশ নিয়ে যৌথ তদন্ত করছে এফবিআই ও কংগ্রেস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ