1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

ফোডেনের জোড়া গোলে ম্যানসিটির জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৬০ Time View

চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্স প্রিমিয়ার লিগেও বয়ে আনল ম্যানচেস্টার সিটি। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে ৪-১ গোে হারিয়েছে পেপ গার্দিওলার দল। জোড়া গোল করেন ফিল ফোডেন, একটি করে ইলকাই গিনদোয়ান ও রিয়াদ মাহরেজ।

ম্যাচে সিটি শুরু থেকে চেপে ধরে ব্রাইটনকে। ১১ মিনিটে গাব্রিয়েল জেসুসের প্রচেষ্টা দুর্দান্তভাবে গোললাইন থেকে ফেরান এক ডিফেন্ডার। দুই মিনিট পরই মেলে সাফল্য। বের্নার্দো সিলভার ওভারহেড কিকে বল পেয়ে কাছ থেকে ফাঁকা জালে পাঠান জার্মান মিডফিল্ডার গিনদোয়ান।

২৮ থেকে তিন মিনিটের মধ্যে দুই গোল করেন ফোডেন। জ্যাক গ্রিলিশের দারুণ পাস থেকে প্রথম গোলটি করেন তিনি। আর জেসুসের শট গোলরক্ষক ফেরানোর পর বল জালে পাঠিয়ে বাড়ান ব্যবধান।

বিরতির আগে হ্যাটট্রিক প্রায় করেই ফেলছিলেন ফোডেন। ইংলিশ এই মিডফিল্ডারের প্রচেষ্টা ফিরিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। দ্বিতীয়ার্ধেও সিটি আধিপত্য করে, তবে আর গোলের দেখা মিলছিল না। ৮১তম মিনিটে স্পট কিকে ব্যবধান কমান আলিস্তার। যোগ করা সময়ে ব্যবধান আবার বাড়িয়ে নেন মাহরেজ।

৯ ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ম্যানচেস্টার সিটি। চেলসি ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে। ১৮ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। সিটির সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চারে ব্রাইটন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ