1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত? তিন মাসে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেবে যুক্তরাষ্ট্র বাণিজ্য সুরক্ষায় এফটিএ চূড়ান্ত করার তাগিদ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের দিন ইরানের কেশম দ্বীপে হামলা চালাল যুক্তরাষ্ট্র

ফিরে গেলেন শেষ ভরসা মুশফিক-লিটন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০১৭
  • ১০১ Time View

বাংলাদেশ দলের শেষ ভরসাই ছিলেন মুশফিকুর রহীম ও লিটন দাস। তবে সবাইকে আশাহত করে ফিরে গেছেন এ দুই জনই। শুরতা করেন মুশফিক (৩২)। সান্দাকানের লেগ স্ট্যাম্পের বাইরের বল টার্ন করে আরও বাইরে যাওয়ার সময় ব্যাট চালাতে গেলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন তিনি। ফলে দলকে বড় বিপর্যয়ে ফেলে সাজঘরে ফেরেন অধিনায়ক।

এর ২ ওভার পর সাজঘরে ফেরেন লিটন। হেরাথের বলে স্লগ করতে গিয়ে আকাশে উঠিয়ে দেন তিনি। আর সে বল তালুবন্দি করতে কোন ভুল করেননি থারাঙ্গা।আউট হওয়ার আগে করেন ৩৫ রান।  ফলে চা বিরতির আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছে বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৭০ রান। ৬ রান নিয়ে উইকেটে আছেন মেহেদী হাসান মিরাজ। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন তাসকিন আহেমদ।

শনিবার ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। সবাইকে হতাশ করে সাজঘরে ফেরেন সৌম্য (৫৩)। আউট হতে পারতেন দিনের প্রথম বলেই। তবে শর্ট লেগে তার ক্যাচ না ধরতে পারায় বেঁচে যান তিনি। তবে পরের বলে সৌম্য রক্ষণাত্মক ভঙ্গীতেই খেলতে চেয়েছিলেন। তবে বল তার ব্যাট ফাঁকি দিয়ে স্টাম্পে লাগে।

সৌম্যের বিদায়ের পর উইকেটে টিকতে পারেননি মুমিনুলও (৫)। দিলরুয়ান পেরেরার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। মুমিনুলের বিদায়ের রেশ না কাটতেই সাজঘরে ফিরে গেলেন তামিম (১৯)। আবার দিলরুয়ান পেরেরা। অফ স্টাম্পে পিচ করা বল ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় স্লিপে গুনারত্নের হাতে।

তামিমের বিদায়ের পর সবাই তাকিয়ে ছিল সাকিবের ব্যাটের দিকে। হতাশ করেন সাকিবও। হেরাথের বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান এ অলরাউন্ডার। আর সাকিবের বিদায়ের পর ভরসা ছিল আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহর উপর। হেরাথের আর্ম বলে এলবিডব্লিউর ফাঁদে পরে ফেরেন খালি হাতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ