1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব

প্রেমিক বিয়েতে রাজি না হওয়ায় অন্তঃসত্ত্বা তরুণীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ এপ্রিল, ২০১২
  • ১৫৫ Time View

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকার পরও প্রেমিক বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকা রুবেনা সুলতানা তন্বী (২০) আত্মহত্যা করেছেন। প্রেমিক অম্লানকে রাজধানীর রামপুরা থেকে আটক করা হয়েছে। তারা দুজনই মহাখালীর ইস্ট-ওয়েস্ট ইউনির্ভাসিটিতে বিবিএ শিক্ষার্থী। মৃত্যুর আগে তন্বী অন্তঃসত্ত্বা হয়েছিলেন বলে জানিয়েছেন তার ছোট বোন।

মঙ্গলবার ভোর চারটায় রামপুরায় বি-ব্লকের রোড-৫-এ ৩১ নম্বর বাসা থেকে তন্বীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বাসায় বন্ধু টিটোর সঙ্গে থাকতেন অম্লান। টিটো পলাতক রয়েছে।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) ফেরদাউস আহমেদ কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

তন্বী থাকতেন রাজধানীর আদাবরে ঢাকা হাউজিংয়ে মামা আবদুল্লাহ আল মামুনের সঙ্গে। মামুন বলেন, ‘২০ এপ্রিল আদাবরের থেকে বের হয়ে তন্বী আর ফিরে আসেনি। ফোনে সে জানায় বান্ধবীর বাসায় আছে, হরতালের মধ্যে আসতে পারবে না।’

এদিকে, রামপুরা থানায় আটক অম্লান পুলিশকে জানিয়েছেন, ‘২৩ এপ্রিল তন্বী আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি বিয়েতে রাজি হইনি। আমার মা এ বিয়েতে রাজি হবে না। কারণ আমি হিন্দু ও আর তন্বী মুসলমান। এ নিয়ে আমাদের ঝগড়া হয়।’

অম্লান বলেন, ‘আমি বাইরে থেকে বাসায় গেলে ঘরের দরজা বন্ধ দেখি। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি গলায় চাদর পেঁচিয়ে তন্বী ফ্যানের সঙ্গে ঝুলছে।’

তন্বীর দেশের বাড়ি ফেনি জেলা সদরের উত্তর জামালপুরে। তার বাবা ফজলুল হক ইলেকট্রিক সামগ্রী ব্যবসায়ী।

ময়নাতদন্তের জন্য তন্বীর মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ