1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় অভিনেত্রী নীহা শাহরুখের প্রথম সিনেমা নিয়ে রোমাঞ্চকর ও অজানা গল্প যেভাবে বলিউডের ‘কিং খান’ হয়ে উঠলেন শাহরুখ বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সেভেন সিস্টার্সে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের সাহায্য চেয়েছে ভারত এবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে এবার সড়কে নারায়ণগঞ্জের পোশাক শ্রমিকরা মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে

প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে কাজ চলছে: সমাজকল্যাণমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৭১ Time View

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে কাজ চলছে। সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ফলে এ পেশাজীবীরা এখন সমাজে স্বীকৃতি পেয়েছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে ‘প্রান্তিক পেশাজীবীদের জীবনমানোন্নয়নে বিরাজমান চ্যালেঞ্জ মোকাবিলায় পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সংবিধানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ বিধান সন্নিবেশিত করে গেছেন। বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা ক্ষমতায় এসেছিলেন, তারা কেউই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের কথা চিন্তা করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসূচি চালু করেন।

নুরুজ্জামান আহমেদ বলেন, ‘সরকারের গৃহীত জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নে বিজয়ের মাসে নতুনভাবে আত্মপ্রত্যয়ী হতে হবে। জনকল্যাণমুখী কাজে যারা বাধার সৃষ্টি করবে তাদের প্রতিহত করতে হবে।’

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আশরাফ আলী খান বলেন, ‘প্রান্তিক পেশাজীবীরা পরিচয় ও স্বীকৃতি পেয়েছে। তাদেরকে উন্নয়নের মূলস্রোতে আনতে সরকার কাজ করছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ