1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

‘প্রধানমন্ত্রীর ইশারায় ভোট কারচুপি হয়েছে’

Reporter Name
  • Update Time : বুধবার, ২ এপ্রিল, ২০১৪
  • ১৩৬ Time View

noman2-311x186বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান অভিযোগ করে বলেছেন, “প্রধামন্ত্রীর ইশারায় নির্বাচন কমিশনের নির্দেশেই সারাদেশে ভোট কারচুপি হয়েছে। এক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) সরকারের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছে।”

বুধবার দুপরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে বাংলাদেশ সত্যের শক্তি সংগঠন আয়োজনে ‘সহিংস উপজেলা নির্বাচন চলমান রাজনীতি এবং গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অভিযোগ করে নোমান আরো বলেন, “সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে শুধু সহিংসতাই হয়নি, ভোট ডাকাতির মাধ্যমে বিজয় ছিনিয়ে নিয়েছে আওয়ামী লীগ। প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসাররা মিলে গভীর রাতে বস্তা ভরে ভোট ডাকাতি করেছে। সরকারি নির্দেশে যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ ও র‌্যাব মিলে সহিংস নির্বাচন করেছে।”

তিনি বলেন, “সংবিধান সংশোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী একক ক্ষমতা কুক্ষিগত করে দেশকে স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত করেছে। খুন, গুম এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিএনপির নেতাদের মিথ্যা মামলা দিয়ে আটক করা হয়েছে।”

জনগণের শক্তি না থাকায় এরা লাঠির জোরে ক্ষমতায় থাকতে চায় বলেও মন্তব্য করেন এ নেতা।

আলোচনা সভায় জাতীয়তাবাদী তৃণমূল দলের সাধারণ সম্পাদক আকবর হোসেন ভুইয়া নান্টুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামসুজ্জামানা দুদু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ