1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

পুকুরে ডুবে ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটের বাবার মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০১৭
  • ১১৯ Time View

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বাবা শামসুল ইসলাম মোল্লা (৭৫) পুকুরে ডুবে মারা গেছেন। রোববার বেলা পৌনে ২টার দিকে নগরীর সাগরপাড়া এলাকার পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

খালেদ মাসুদ পাইলটের বাড়ি নগরীর সাগরপাড়া এলাকা এলাকায়। তার বাবা শামসুল ইসলাম মোল্লা সাবেক জাতীয় ফুটবলার ছিলেন।

পাইলটের চাচা রফিকুল ইসলাম খোকন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের কালিপুকুরে গোসল করতে যান শামসুল ইসলাম। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাড়িতে না ফেরায় সন্দেহ হয় পরিবারের। পরে স্থানীয়দের নিয়ে তল্লাশি শুরু করা হয় পুকুরে। খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে তাকে উদ্ধার করেন। পরে পুকুর পাড়েই কমিউনিটি মেডিকেলের চিকিৎসক ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক চিন্ময় কান্ত দাস তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পাইলট বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। বাবার মৃত্যুর সংবাদে রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছেন।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ