1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

পুঁজিবাজার নিয়ে কম কথা বলাই ভাল- সালমান এফ রহমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৩
  • ১৮৯ Time View

রোববার পুঁজিবাজার নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নেতিবাচক মন্তব্যের বিষয়ে বাংলাদেশ পাবলিকলি লিস্টেড কোম্পানিজের সাবেক সভাপতি সালমান এফ রহমান বলেছেন, এ বিষয়ে কোন মন্তব্য করতে চাই না। আমি মনে করি, বাজার নিয়ে যত কম কথা বলা যায় ততই ভাল। গতকাল ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সালমান এফ রহমান। পরে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। তিনি বলেন, আমরা যতদূর সম্ভব পুঁজিবাজারকে স্থিতিশীল রাখার চেষ্টা করেছিলাম। স্থিতিশীল তো হয়েই গিয়েছিল। তবে বর্তমানে বাজার একটু খারাপ রয়েছে। ব্যাংকের বিনিয়োগ সম্পর্কে সালমান এফ রহমান বলেন, পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে কিছুটা পরিষ্কার হওয়া দরকার। কোথাও কোথাও বলা হচ্ছে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ হবে শুধু পরিশোধিত মূলধনের ওপর ভিত্তি করে। এটা আসলে ভুল। কারণ, ব্যাংকগুলোর পরিশোধিত মূলধন, রিজার্ভ ও রিটার্ন আর্নিং যোগ করে মোট ক্যাপিটালের ওপর ভিত্তি করেই তা ধরা হয়। তিনি বলেন, গত রোববার অর্থমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে, মূলধনের ৪০ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগের বিধান রেখেই আইন সংশোধন করা হচ্ছে। এতে পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ সহসাই কমার কোন সুযোগ নেই। এটা একটা আন্তর্জাতিক চর্চা। তাই আমি মনে করি, সরকারের এ সিদ্ধান্ত কার্যকর হলে বাজারের জন্য ভাল ফল বয়ে আনবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ