1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

পায়ে ধরলেও মোদিকে সমর্থন নয়: মমতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪
  • ১৩৪ Time View

image_80158_0পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপি নেতা নরেন্দ্র মোদির উদ্দেশে বলেছেন, “আমার পায়ে এসে ধরলেও সমর্থন আপনি পাবেন না। ১৬ মে ইভিএম খুললে চারদিকে জোড়া ফুল দেখতে পাবেন। আপনি, কংগ্রেস এবং সিপিএম চোখে সরষেফুল দেখবেন।”

পশ্চিমবঙ্গের মেটিয়াবুরুজে ডায়মন্ডহারবারের তৃণমূল প্রার্থী অভিষেক ব্যানার্জির সমর্থনে এক নির্বাচনী জনসভায় বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন।
বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে মমতা বলেন, “একজন এখানে উড়ে এসে জুড়ে বসতে চাইছেন। কখনো বলছেন বাংলাদেশিদের তাড়াব, কখনো বলছেন অনুপ্রবেশকারীদের তাড়াব। আমি বলছি কাউকে তাড়ানো যাবে না। হিম্মত থাকলে গায়ে হাত দাও। পাঠিয়ে দেব বললেই হলো। এত বড় সাহস।”

গুজরাটের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে তৃণমূল নেত্রী আরো বলেন, “তিনি রামকৃষ্ণদেবের থেকেও বড় হয়ে গেছেন। লেজে আগুন লাগিয়ে লঙ্কাকাণ্ড করে বেড়াচ্ছেন। তিনি দেশের প্রধানমন্ত্রী হলে দেশের সর্বনাশ হয়ে যাবে। উল্টোপাল্টা বলছেন। তিনি প্রধানমন্ত্রী হলে এ রাজ্যের ব্যাপারে নাক গলাতে দেব না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ