1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

পাকিস্তানের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

সাফ চ্যাম্পিয়নশিপের হাইভোল্টেজ সেমিফাইনালে আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে হতে যাওয়া ফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ের জন্য শুরুর একাদশে দুটি পরিবর্তন এনেছেন কোচ টমাস ডুলি।

এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে অ্যাকিলিস টেন্ডনে চোট পেয়ে ছিটকে যান ডিফেন্ডার সাদ উদ্দিন। তার বদলি হিসেবে রহমত মিয়া এবার জায়গা পেয়েছেন মূল একাদশে। এছাড়া মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন শুকি ইতোফুসা। এই দুটি পরিবর্তন ছাড়া শ্রীলঙ্কা ম্যাচের জয়ী একাদশটিই অপরিবর্তিত রেখেছেন কোচ।

ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলন করলেও শুরুর একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ দুই ডিফেন্ডার তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষের। গোলপোস্টের নিচে আস্থার প্রতীক হিসেবে থাকছেন মেহেদী হাসান শ্রাবণ।

রক্ষণভাগ: তারিক কাজী, জায়ান আহমেদ, জিদান ইউসুফ, রহমত মিয়া।

মাঝমাঠ: হামজা চৌধুরী (অধিনায়ক), শমিত সোম, কাজেম শাহ।

আক্রমণভাগ: রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতোফুসা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ