1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল

পর্তুগালে আবারও কারফিউয়ের মেয়াদ বাড়লো

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৫০ Time View

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত জরুরি অবস্থা ও কারফিউয়ের মেয়াদ বাড়িয়েছে পর্তুগাল সরকার।

গত শুক্রবার মেয়াদ বাড়ানোর আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট মারসেলো রেবেলো ডি সউসা।

পর্তুগালে বর্তমানে চলমান জরুরি অবস্থা ও কারফিউয়ের মেয়াদ আগামী সোমবার শেষ হওয়ার কথা থাকলেও তা আবারও ১৯১ শহরে বাড়ানো হল।

আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত পর্তুগালের সকল স্কুলও বন্ধ থাকবে। অন্যদিকে শনিবার ও রোববার ছাড়াও ছুটির দিনে কারফিউ থাকবে বলেও জানিয়েছে সরকার।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট মারসেলো রেবেলো ডি সউসা বলেন, নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের প্রথমে দ্বিতীয় দফার আক্রান্ত অনেক বেশি বেড়ে যেতে পারে। তৃতীয় দফার সংক্রমণ শুরু হতে পারে আগামী বছরের প্রথম দিকে।

এদিকে দেশটির ৮০ শতাংশেরও বেশি লোক করোনা নিয়ন্ত্রণে আংশিক লকডাউনের আওতায় রয়েছে। এছাড়া বেশি আক্রান্ত এলাকায় গত ৯ নভেম্বর থেকে রাত্রিকালীন কারফিউ জারি রয়েছে। ওই সব এলাকার লোকজনকে বাড়ি থেকে অফিসের কাজ করতে হচ্ছে। তবে স্কুলসমূহ খোলা রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ