1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব

পরিবেশ দূষণের দায়ে ৬ কারখানার ২৯ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭
  • ৮৭ Time View

পরিবেশ দূষণের দায়ে ঢাকা, নরসিংদী, মানিকগঞ্জ, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জের ৬টি কারখানাকে ২৯ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদফতর।

মঙ্গলবার পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক মো. আলমগীর প্রতিষ্ঠানগুলোকে পরিবেশ অধিদফতরে তলব করে গণশুনানির মাধ্যমে এ ক্ষতিপূরণ ধার্য করেন। এর মধ্যে ২ টি ডাইং, ২ টি ওয়াশিং ১টি ট্রান্সফর্মার ও ১ টি ইটভাটা রয়েছে।

কারখানাগুলো হচ্ছে- সিলকেন টেক্সটাইল, আমিন ডাইং, মেসার্স মেকাটেক ইন্ডাস্ট্রিজ, সোনালী ওয়াশিং, টি এস ট্রান্সফর্মার লিমিটেড ও মেসার্স ফাহাদ এন্টারপ্রাইজ (এশিয়া ব্রিকস)।

ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে কারখানা পরিচালনা করার অপরাধে নরসিংদীর মাধবদীর আনন্দী এলাকার সিলকেন টেক্সটাইলকে ১১ লাখ টাকা, পরিবেশগত ছাড়পত্র ও তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ব্যতিত অপরিশোধিত তরল বর্জ্য পরিবেশে নির্গত করায় নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুরের পোস্ট অফিস রোডের আমিন ডাইংকে ১ লাখ টাকা, একই অপরাধে মানিকগঞ্জের সিংগাইরের মেসার্স মেকাটেক ইন্ডাস্ট্রিজকে ২ লাখ টাকা, নারায়ণগঞ্জের ফতুল্লার সোনালী ওয়াশিংকে ৫০ হাজার টাকা, গাজীপুরের ভবানীপুরের টি এস ট্রান্সফর্মার লিমিটেডটকে ১০ লাখ টাকা এবং মংমনসিংহের ত্রিশালের মেসার্স ফাহাদ এন্টারপ্রাইজকে (এশিয়া ব্রিকস) ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ