1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

পরবর্তী কমনওয়েলথ সম্মেলন মাল্টায়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৩
  • ১৬১ Time View

maltaপরবর্তী কমনওয়েলথ সম্মেলন অনুষ্ঠিত হবে ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশ মাল্টায়। সম্মিলিত বিবৃতির মধ্য দিয়ে রোববার সংস্থাটির সম্মেলনের সমাপ্তি হল।

কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, মাল্টার প্রধানমন্ত্রী ২০১৫ সালে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলন আয়োজনের আগ্রহ প্রকাশ করলে সবাই সানন্দে তা গ্রহণ করেন।

চলতি বছর শ্রীলংকার রাজধানী কলম্বোয় কমনওয়েলথের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শ্রীলংকায় এ বছর কমনওয়েলথ সম্মেলন অনুষ্ঠানের প্রতিবাদে মরিশাস এতে যোগদান না করায় আগামী সম্মেলনের ভেন্যু মরিশাসের পরিবর্তে মাল্টায় স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার থেকে শুরু হওয়া এ সম্মেলনে যুদ্ধাপরাধের নিরপেক্ষ তদন্তের জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দাবি উড়িয়ে দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে।

তারপরও শ্রীলঙ্কার যুদ্ধাপরাধ নিয়ে কলম্বোয় তীব্র বাক-বিতন্ডাপূর্ণ কমনওয়েলথ সম্মেলন শেষ পর্যন্ত সম্মিলিত একটি যৌথ বিবৃতির মধ্য দিয়ে শেষ হল।

তবে রোববার সম্মেলনের শেষ দিনে নেতারা ঋণ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোতে সম্মিলিতভাবে একটি যৌথ বিবৃতি দিয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ