1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

নৌবাহিনীতে ২০ পদোন্নতি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৩
  • ১০৭ Time View

r-12বাংলাদেশ নৌবাহিনীর ২০ কর্মকর্তার পদোন্নতি হয়েছে। রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে চারজনকে কমোডর থেকে রিয়ার অ্যাডমিরাল ও ১৬ জনকে ক্যাপ্টেন থেকে কমোডর পদে পদোন্নতি দেওয়া হয়।

কমোডর থেকে রিয়ার অ্যাডমিরাল পদে পদোন্নতি পাওয়া চার কর্মকর্তা হলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের জ্যেষ্ঠ শিক্ষক (এসডিএস) এম আনোয়ারুল ইসলাম, নৌবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার আখতার হাবিব, খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজউদ্দিন আহমেদ এবং ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষক আবদুল বাতেন।

কমোডর পদে পদোন্নতি পেয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (মেরিন ও হারবার) মোহাম্মদ শাহজাহান, কোস্টগার্ডের কমান্ডার আবদুর রহমান, যুদ্ধজাহাজ বিএনএস ধলেশ্বরীর ক্যাপ্টেন বসিরউদ্দিন আহমেদ, নেভাল একাডেমির কমান্ড্যান্ট এম নাজমুল হাসান, যুদ্ধজাহাজ আলী হায়দার-এর কমান্ডিং অফিসার মাহবুব উল ইসলাম, নৌবাহিনীর জ্যেষ্ঠ প্রশিক্ষক রাশেদ আলী, যুদ্ধজাহাজ ‘সমুদ্র জয়-এর কমান্ডিং অফিসার নাজমুল করিম কিসলু, নেভাল অ্যাভিয়েশনের কমান্ডিং অফিসার আবু আশরাফ, নৌবাহিনীর পরিচালক (নেভাল অপারেশন) মোজাম্মেল হক, করভেট প্রকল্পের প্রধান আবদুল কালাম মোহাম্মদ ফারুক হাসান, নৌ প্রকৌশল বিভাগের পরিচালক সফিউল আযম, করভেট জাহাজের দায়িত্ব পাওয়া জাহাঙ্গীর আলম, নৌবাহিনীর পরিচালক (গুদাম) আবু নাসের মোহাম্মদ রেজাউল হক, প্রতিরক্ষা ক্রয় পরিদফতরের পরিচালক সৈয়দ সালাউদ্দিন আহমেদ, চীনে প্রশিক্ষণরত লোকমানুর রহমান এবং নৌ তড়িৎ প্রকৌশল বিভাগের পরিচালক জিয়াউদ্দিন আলমগীর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ