1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

নেপালকে হারিয়ে ভারত, পাকিস্তানকে উড়িয়ে সেমিতে কুয়েত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৯৬ Time View

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩ এ প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচেও ধরে রেখেছে জয়ের ধারাবাহিকতা। নেপালকে হারিয়ে নিশ্চিত করেছে সেমিফাইনাল। দিনের আরেক ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে কুয়েতও পা রেখেছে সেমিতে।
ঘরের মাঠে নেপালকে ২-০ গোলে হারায় ভারত। গোল দুটি করেছেন সুনীল ছেত্রী ও নাওরেম মাহেশ সিং। অপর ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে হারায় কুয়েত। মধ্যপ্রাচ্যের দেশটির হয়ে জোড়া গোল করেছেন মোবারক আল ফানেনি। অন্য দুটি করেছেন হাসান আল এনেজি ও ঈদ আল রাশিদি।
প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারিয়েছিল কুয়েত। দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে কুয়েত। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। অন্যদিকে দুই ম্যাচে দুই হারে তিনে ও চারে যথাক্রমে নেপাল ও পাকিস্তান।
২৭ জুলাই গ্রুপ ‘এ’ সেরার লড়াইয়ে মুখোমুথি হবে কুয়েত ও ভারত। বাংলাদেশ সময় রাত ৮টায় গড়াবে ম্যাচটি। এর আগে বিকেল চারটায় নেপালের মুখোমুখি হবে পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ