1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

নিপুণের মুখে পরিচালক বাপ্পারাজের প্রশংসা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০১৪
  • ১৮১ Time View

533d0862f1cf7-Untitled-1বাপ্পারাজ ও নিপুণ একসঙ্গে দুটি ছবিতে অভিনয় করেছেন। ছবি দুটি হচ্ছে রাজ্জাক পরিচালিত ‘কোটি টাকার ফকির’ এবং অনন্য মামুন পরিচালিত ‘কাছে এসে ভালোবাসো’। প্রথম ছবিটি মুক্তি পেলেও দ্বিতীয় ছবিটির কিছুদিন শুটিং হওয়ার পরই বন্ধ হয়ে যায়। আর শুটিং হবে কি না তাও নিশ্চিত করে বলতে পারছেন না নিপুণ। তবে বাপ্পারাজ ও নিপুণ আবারও একসঙ্গে ছবিতে অভিনয় করলেন। অবশ্য সহশিল্পী হিসেবে নয়; কার্তুজ নামের এই ছবিতে নিপুণ অভিনয় করেছেন বাপ্পারাজের পরিচালনায়। প্রথম ছবিতে কাজ করতে গিয়ে পরিচালক বাপ্পারাজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নিপুণ।
নিপুণ বলেন, ‘ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা থেকে শুধু এটুকুই বলতে চাই নায়ক বাপ্পারাজ বাংলা চলচ্চিত্রের সফল একজন পরিচালক হবে। গানের চিত্রায়ণ ও অভিনয়ের দৃশ্য ধারণে বাপ্পা যে মুনশিয়ানা দেখিয়েছে, তা আমাকে মুগ্ধ করেছে।’
নিপুণ আরও বলেন, ‘বাপ্পা আমার চেয়ে বড়। কিন্তু সে-ই একমাত্র নায়ক, যাকে আমি তুই বলে সম্বোধন করি। রাজ্জাক পরিচালিত কোটি টাকার ফকির ছবিতে কাজ করতে গিয়ে তার সঙ্গে পরিচয়। প্রথম ছবিতে কাজ করার সময়ই আমাদের মধ্যে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। বাপ্পা পরিচালিত প্রথম ছবিতে কাজ করতে আমি নিজেও অনেক সন্তুষ্ট। আর ছবিতে আমাকেও সে চমত্কারভাবে উপস্থাপন করেছে।’
সম্প্রতি রাঙামাটিতে টানা ১২ দিন ‘কার্তুজ’ ছবির শুটিং করেছেন নিপুণ। ছবিটিতে নিপুণের বিপরীতে অভিনয় করেছেন সুপার হিরো হিরোইন প্রতিযোগিতার সোহান। এদিকে ‘কার্তুজ’ ছবিটি ছাড়া নিপুণ এখন মোহাম্মদ হোসেন পরিচালিত ‘আই ডোন্ট কেয়ার’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। ছবিটিতে নিপুণের সহশিল্পী আরেক নবাগত আদি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ