1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

নওগাঁয় মদ্যপানে ৩ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জানুয়ারি, ২০১৬
  • ১৬৪ Time View

নওগাঁর বদলগাছী উপজেলার এনাতেপুর গ্রামে বিষাক্ত মদ্যপানে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো সাতজন অসুস্থ হয়েছেন। অসুস্থ সাতজনকে উদ্ধার রাজশাহী, বগুড়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো, নওগাঁ সদর উপজেলার নূরপুর গ্রামের পুকরা মন্ডলের ছেলে হোসেন আলী (৩২) ও লখাই মন্ডলের ছেলে আব্দুল মজিদ (৩৭), এনায়েতপুর গ্রামের সোলোমান আলী।

অসুস্থরা হলো, এনাতেপুর গ্রামে মো. সুজন, সুমন মণ্ডল, উজ্জল হোসেন, মোসলিম উদ্দিন, সোহেল রানাসহ সাতজন।

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বদলগাছী উপজেলার এনাতেপুর গ্রামে শুক্রবার রাতে ১০জন মিলে বনভোজনের আয়োজন করে। খাওয়া শেষে মদ পান করে সবাই অসুস্থ হয়ে পড়ে।

বিষয়টি জানতে পেরে স্থানীয়রা অসুস্থদের উদ্ধার করে নওগাঁ সদর, রাজশাহী, বগুড়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোলায়মান আলী ও হোসেন আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল মজিদের মৃত্যু হয়। অসুস্থদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মরদেহ উদ্ধার করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ