1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড পান্তের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬
  • ৯৩ Time View

8প্রথম ইনিংসে ১০৬ বলে খেলেছিলেন ১১৭ রানের দুর্দান্ত এক ইনিংস। আর দ্বিতীয় ইনিংসে তো ইতিহাসই গড়ে ফেললেন ঋষভ পান্ত।

ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন ১৯ বছর বয়সি এই ব্যাটসম্যান।

রঞ্জি ট্রফিতে মঙ্গলবার ঝাড়খন্দের বিপক্ষে ম্যাচে দিল্লির দ্বিতীয় ইনিংসে পান্ত সেঞ্চুরি করেছেন মাত্র ৪৮ বলে। লাঞ্চের আগে তিনি ৬৬ বলে ১৩ ছক্কা ৮ চারে ১৩৫ রানে অপরাজিত।

রঞ্জি ট্রফি তো বটেই, এটি ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসেই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

এর আগে ১৯৮৮ সালে রঞ্জি ট্রফিতে আসামের হয়ে ত্রিপুরার বিপক্ষে ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন রাজেশ বোরা। একই বছর ইরানি ট্রফিতে তামিল নাড়ুর হয়ে অবশিষ্ট ভারতীয়র বিপক্ষে ভি বি চন্দ্রশেখরও ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন। ১৯৬৬ সালে রঞ্জি ট্রফিতে তামিল নাড়ুর হয়ে গোয়ার বিপক্ষে ৬০ বলে সেঞ্চুরি করেছিলেন রেউবেন পল।

এবারের রঞ্জি ট্রফিতে দারুণ ফর্মে আছেন পান্ত। প্রথম দুই রাউন্ডেই করেছিলেন দুই সেঞ্চুরি, যার একটি আবার ট্রিপল সেঞ্চুরি। এবার করলেন জোড়া সেঞ্চুরি, গড়লেন রেকর্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ