1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

দ্বিতীয় ডোজের গণটিকা কার্যক্রম চলছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৪৯ Time View

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় দফায় ভ্যাকসিন ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ গণটিকাদান কার্যক্রম চলবে বেলা ৩টা পর্যন্ত।

সকালে স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা ব্যবস্থা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানিয়েছেন, প্রথম ডোজের ক্ষেত্রে দুদিনে এ লক্ষ্যমাত্রা পূরণ হলেও দ্বিতীয় ডোজে ৮০ লাখ লোককে একদিনেই টিকাদান সম্পন্ন করা হবে। সে লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব জেলায় টিকা পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রয়োজনে নির্ধারিত সময় বিকেল ৩টার পরও ভ্যাক্সিনেশন কর্মসূচি চালু রাখা হবে। দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় এ ক্যাম্পেইন হবে। আজ শুধু দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর যারা গণটিকার প্রথম ডোজ নিয়েছিলেন, টিকা কার্ড দেখিয়ে আজ তারা দ্বিতীয় ডোজ নিতে পারবেন। ২৮ সেপ্টেম্বর একদিনে ৮০ লাখ মানুষকে প্রথম ডোজের টিকা দেয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। ফলে আরও একদিন বাড়িয়ে ২৯ সেপ্টেম্বরসহ ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জনকে প্রথম ডোজের টিকা দেয়া হয়।

এর আগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গত ২৮-২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ক্যাম্পেইনের দুই দিনে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৭৮ লাখ ১১ হাজার ২১৬ জন। একই সঙ্গে এ সময়ে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন আরও ২ লাখ ৮২ হাজার ২০ জন। সবমিলিয়ে ওই দুই দিনে মোট প্রথম ডোজের টিকা নিয়েছেন ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ