1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ

দেশে কোনো অপকর্মকারীকে ছাড় দেয়া হবে না : আইজিপি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৫২ Time View

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, দেশের মধ্যে কোনো অপকর্মকারীকে ছাড় দেয়া হবে না। দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখতে পুলিশকে প্রস্তুত থাকতে হবে। দেশের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে হবে। যশোর পুলিশ লাইন মাঠে গতকাল প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

ক্রীড়া মশাল প্রজ্জ্বলন, শপথ পাঠ, মুক্তিযুদ্ধ ও উন্নয়নমূলক ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানকে বর্ণিলভাবে সাজানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জীশান মির্জা ও খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন।

অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান-মেয়র, ইউনিয়ন চেয়ারম্যানদের ১০০ মিটার দৌড়, অতিথিদের দৌড়, শিশুদের বিস্কুট দৌড়, কলাগাছে ওঠার প্রতিযোগিতা ও অতিথি নারীদের বালিশ বদল খেলাসহ ২৭টি ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ