1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

দেশের জন্য আইপিএলের পর পিএসএলও ছাড়লেন তাসকিন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭১ Time View

২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাঠে স্বাগতিকদের উড়িয়ে দিয়েছিলেন তাসকিন আহমেদ। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগার। সেই অসাধারণ পারফরম্যান্সের পর আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের দলে ডাক পেয়েছিলেন স্পিডস্টার তাসকিন।

কিন্তু জাতীয় দলের জন্য আইপিএলকে না বলেছিলেন বাংলাদেশি এই পেসার। এবার পাকিস্তানের সুপার লিগ পিএসএলকেও না করে দিলেন তাসকিন। পাকিস্তানে চলছে টুর্নামেন্টটি। যেখানে তাসকিন ডাক পেয়েছেন মোহাম্মদ রিজওয়ানের দল মুলতান সুলতান্সের হয়ে খেলার জন্য। ইংল্যান্ড সিরিজ থাকায় তাসকিনের সামনে কেবল ৩ ম্যাচ খেলার অফার ছিল।

কিন্তু হালকা নিগল থাকা তাসকিন ইংল্যান্ড সিরিজে পুরো ফিট হওয়ার লক্ষ্যে পিএসএল খেলতে যাননি। এই ক্রিকেটার বিশ্বাস করেন, জাতীয় দলের হয়ে ভালো খেলতে পারলেই এমন সুযোগ আরও আসবে তার সামনে। যার ফলে আক্ষেপ করেন না তাসকিন।

মিরপুরের একাডেমি মাঠে জাতীয় দলের ফিজিও জুলিয়ান কালেফাতোর সঙ্গে নিজেকে ফিরে পাওয়ার লড়াই শেষে গণমাধ্যমে তাসকিন বলেন, ‘এটা নিয়ে কোনো আক্ষেপ নেই আমার। আসলে জাতীয় দলে খেলাটাই প্রধান লক্ষ্য। এখানে যদি ধারাবাহিকভাবে খেলতে পারি, ভালো করি। আজ না হয় কাল, একসময় সুযোগ আসবেই।

দিনশেষে আসলে জাতীয় দলে খেলার জন্য কষ্ট করা। সেটা যদি ঠিক থাকে, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এমনেই আসবে। এছাড়াও বোর্ড যেটা সিদ্ধান্ত নেবে, ম্যানেজমেন্ট আছে। যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা সিরিজ, ইম্পর্ট্যান্স তো এটাতেই।

কয়েক ম্যাচের জন্য যদি অফার আসে, সেখানে গিয়ে যদি আমি এই খেলা মিস করি সেটা খারাপ দেখাবে। যেহেতু আমার একটা নিগল ছিল, ইনজুরি থেকে উঠতেছি; আমার পুরো ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ। সামনে আরও অনেক সুযোগ আসবে, ভালো খেলতে পারলে; এটা নিয়ে কোনো আক্ষেপ নাই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ