1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি গোষ্ঠী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬
  • ২৩৩ Time View

আশুলিয়া (ঢাকা): সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শুক্রবার (০২ ডিসেম্বর) বিকেলে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা ফাউন্ডেশনের ৪৩তম বার্ষিকীর মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, জামায়াতের নেতাকর্মীরা নিরীহ মানুষকে হত্যা করে আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

এ সময় জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার জন্য উদাত্ত আহবান জানান তিনি।

ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমেদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ডা. এনামুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব প্রমুখ।

পরে মন্ত্রী আল হিকমাহ স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালের উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ