1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

দুর্বল ইংরেজির বিড়ম্বনা!

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬
  • ১৬১ Time View

তরুণ নাট্য-নির্মাতা মারুফ আহমেদ নির্মাণ করেছেন নাটক ‘আইএলটিএইচ?’। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসান মাসুদ, ইরফান সাজ্জাদ, নাদিয়া নদী, যাহের আলভী, আবির মির্জা, ড্যানি প্রমুখ।

নগরীর উত্তরা ও গুলশানের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে গেল সপ্তাহে।

নাটকের গল্পে দেখা যাবে, দুই ভাই ঢাকায় আসেন চাকরি খুঁজতে। শিক্ষিত হলেও তারা ইংরেজিতে দুর্বল থাকেন। সেকারণে বিভিন্নভাবে হেনস্তার শিকার হয়। দেখা যাবে, ইংরেজিতে দুর্বলতার কারণে টু-লেট লেখাকে টয়লেট ভেবে অপরিচিত বাড়িতে ঢুকে পড়ে।

এরপর ঘটতে থাকে মজার ঘটনা। আবার ইংরেজিতে দুবর্লতা কাটিয়ে উঠতে তারা একটি কোর্সে ভর্তি হয়। এরপর গল্পে রয়েছে আরো নানা হাস্যকর ব্যাপার।

নাটকের নাম আইএলটিএইচ কেন? নির্মাতা মারুফ বলেন, ‘নাম হতে পারতো ‘আইইএলএস’। কিন্তু গল্পের প্রয়োজনে রাখা হয়েছে ‘আইইএলটিএইচ’? আর এটা বিস্তারিত জানতে হলে অবশ্যই নাটকটি দেখতে হবে। তবে কথা দিচ্ছি, নাটকটি দেখলে দর্শকরা ভরপুর বিনোদন পাবেন।’

সেজান নূরের রচনায় আইইএলটিএইচ? নাটকটি প্রযোজনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ওএসসিএল। নির্মাতা মারুফ বললেন, শিগগির এই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ