1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

দুই জেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৬

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫
  • ২২৮ Time View

চাঁপাইনবাবগঞ্জ ও নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৬ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যার পর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ডাকাত সন্দেহে পিটিয়ে ৪ জনকে হত্যা করা হয়। এর কয়েক ঘণ্টার মধ্যে ডাকাত সন্দেহে নরসিংদীর মনোহরদীতে পিটিয়ে হত্যা করা হয়েছে ২ জনকে।gsrgsrgtsr
জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া-গোমস্তাপুর সড়কের মকরমপুরে একটি মোটরসাইকেলের গতিরোধ করে ৪ ডাকাত ডাকাতির চেষ্টা চালায়। এ সময় ওই মোটরসাইকেল আরোহী চিৎকার দেয়। এতে আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাতদের গণপিটুনি দেয়। এতে একজন ঘটনাস্থলেই নিহত হয় এবং বাকি তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের রাত ৯টার দিকে গোমস্তাপুর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় এক অটোভ্যানচালককে আটক করা হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
নিহত ৪ জনের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কর্ণখালি মিজাপুর গ্রামের ডাকাত সর্দার গোলাম রাব্বানী (৫০) ও ভোলাহাট উপজেলার আদমপুর গ্রামের শফিকুলের ছেলে টুটুল (৩৪)। ঘটনাস্থল থেকে একটি অটোভ্যান উদ্ধার করা হয়েছে। ওই অটোভ্যানে করে ডাকাতরা ঘটনাস্থলে এসেছিল বলে স্থানীয়রা জানায়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, স্থানীয়রা বলছে মোটরসাইকেলের গতিরোধ করে ডাকাতির সময় ডাকাতদের হাতেনাতে ধরে গণপিটুনি দেওয়া হয়। তবে আসলেই তারা ডাকাত কী না তা তদন্ত করে দেখা হবে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে নরসিংদীর মনোহরদীর চরমান্দিয়া গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২ ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাতে ৭-৮ জন যুবক ডাকাতির উদ্দেশে ওই গ্রামের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছিল। এ সময় এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া দেয়। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ওই ২ জনকে ধরে পিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ