1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

দলগুলো সমঝোতায় পৌঁছাতে পারবে: আশা সিইসি’র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭
  • ১৫১ Time View

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজসহ বিভিন্ন মহলের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) যে সংলাপ, এতে রাজনৈতিক দলগুলো একটা সমঝোতায় পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। নির্বাচন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে আজ সোমবার বিকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

এই সংলাপ দণগুলোর ওপর কোন প্রভাব ফেলবে কিনা- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এটা আমি বলতে পারবো না। আমারতো মনে হয়, এই সংলাপের মাধ্যমে জনগণ এবং সুশীল সমাজের যারা নির্বাচন নিয়ে ভাবেন, তাদের বার্তা সরকারের কাছে, যারা বিরোধী দলে আছে অথবা যারা সংসদের বিরোধী দলে নেই তাদের কাছে পৌঁছে যাবে।’

তিনি আরও বলেন, ‘তারা মনে হয় একটা সমঝোতায় আসতে পারবে বলে আমার ধারণা। আমার ধারণা- প্রভাব পড়বে, তবে আমরা বাধ্য করতে পারবো কিনা জানি না’।

আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘সংলাপে সুশীল সমাজের প্রতিনিধিরা আমাদেরকে পরামর্শ দিয়েছেন- শুধু নির্বাচনের সময় কেন, তার আগেও আপনাদেরকে ভূমিকা রাখতে হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনের আগে যদি কোনো কোনো দল যেমন- এখন যারা ক্ষমতায় আছে, তারা যদি কোনো প্রচারণা চালানোর সুযোগ পায়, অন্যরা যারা আছেন তারা যদি না পায়- এ সব বিষয় তারা আমাদেরকে দেখতে বলেছেন’ যোগ করেন তিনি।

সিইসি বলেন, ‘আজকের আলোচনায় খুব একটা যে ডিফার (মতানৈক্য) করেছে তা কিন্তু নয়। দু-একটা বিষয়ে সামান্য ডিফার করেছে, ওইটা ওরকম না।’

তবে তিনি বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ মতামতকে আমাদের ওইভাবে গ্রহণ করার সুযোগ নেই। নীতিনির্ধারণের সময় আমাদের যে আইন, সংবিধান আমাদের যে ক্ষমতা দিয়েছে তার আঙ্গিকে যেগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে, সেই মতামতগুলোই আমরা শুধু গ্রহণ করতে পারবো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ