1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

দক্ষ বিচার বিভাগ গড়তে বিচারকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৫৪ Time View

বিচারকদের দেশেই বিশ্বমানের প্রশিক্ষণ দেওয়ার জন্য মাদারীপুরের শিবচরে জুডিশিয়াল একাডেমি গড়ে তোলার পরিকল্পনা সরকার গ্রহণ করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকালে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বরিশালে নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, ‘আধুনিক ও দক্ষ বিচার বিভাগ গড়ে তুলতে দেশ-বিদেশে বিচারকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘গত সাড়ে তিন বছরে ৮৫৫ জন বিচারক অস্ট্রেলিয়া, চীন, জাপান ও ভারতে প্রশিক্ষণ নিয়েছেন। বর্তমান সরকার এই বিভাগের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে দেশের ৬৪ জেলায় ২৪৬৫ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ৮ থেকে ১০তলা বিশিষ্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নির্মাণ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বরিশালে ৪৯ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নির্মাণ করা হয়েছে। এতে বরিশালসহ সারা দেশেই এজলাস সংকট কিছুটা হলেও দূর হবে। একইসঙ্গে ২৭ জেলায় পুরাতন জেলা জজ আদালত ভবন সম্প্রসারণের কাজও চলছে। এর ধারাবাহিকতায় দেশে বিশ্বমানের প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার। বক্তৃতা দেন- বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি লস্কর নুরুল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ