1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

তৃতীয় টেস্টের জন্য দল ঘোষণা বিসিবি’র

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৮৩ Time View

সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তৃতীয় ও শেষ অনানুষ্ঠানিক টেস্টের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করা হয়েছে। দল ঘোষণা করলেও অধিনায়কের নাম জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন সাত ক্রিকেটার। তারা হলেন- অধিনায়ক আফিফ হোসেন, সাদমান ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, তানভির ইসলাম, রিশাদ হোসেন, খালেদ আহমেদ ও রিপন মন্ডল। বাদ পড়া সাত জনের পরিবর্তে দলে নেওয়া হয়েছে মমিনুল হক, ইয়াসির আলি চৌধুরী, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী ও মুশফিক হাসানকে।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের যুবাদের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ড্র হয়। শুক্রবার (২৬ মে) শেষ হওয়া দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটে হারের লজ্জা পায় বাংলাদেশ আগামী ৩০ মে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল।

বাংলাদেশ ‘এ’ দল : জাকির হাসান, মোহাম্মদ সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মমিনুল হক, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, শাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, মুশফিক হাসান ও ইরফান শুক্কুর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ