1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

তুরস্কের নির্বাচনে একে পার্টির নিরঙ্কুশ জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০১৫
  • ১৮৪ Time View

তুরস্কের নির্বাচনে প্রত্যাশার চাইতেও ভালো ফলাফল করেছে প্রেসিডেন্ট রেসিপ তায়েপ এরদোয়ানের দল। গতকাল রবিবারের পার্লামেন্ট নির্বাচনে তার দল জাস্টিজ এন্ড dwdgtwdfsgডেভলপমেন্ট পার্টি বা একে পার্টি ৫০ শতাংশ ভোট পেয়েছে বলে বিবিসি ও রয়টার্স জানিয়েছে। একে গণতন্ত্রের জয় হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু। নির্বাচনে ক্ষমতাসীন একে পার্টি পেয়েছে ৪৯ দশমিক ৪ ভাগ ভোট। আর আসন সংখ্যা পেয়েছে মোট ৩১৬টি। এককভাবে সরকার গঠন করার জন্য একে পার্টির প্রয়োজন ছিল মাত্র ২৭৬টি আসন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) পেয়েছে ২৫ দশমিক ৪ ভাগ ভোট। নির্বাচনে ১১ দশমিক ৯ ভাগ ভোট পেয়েছে ডানপন্থি ন্যাশনালিস্ট অ্যাকশন পার্টি এবং ১০ দশমিক ৭ ভাগ ভোট পেয়েছে বামপন্থি পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচডিপি)। নির্বাচনে প্রায় সব ভোট গণনাই শেষ হয়েছে।

একে পার্টির এমপি রাভজা কাভাকচি বলেছেন, তুরস্ক বদলে গেছে। বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান-এর সময়ে তুরস্ক এমনই পাল্টে গেছে যে, আমরা এখন এমন সব ইস্যু যেমন- ব্যক্তির বাকস্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি নিয়ে কথা বলি যা কখনেই সম্ভব হতো না।
গত বেশ কিছুদিন ধরেই তুরস্কে চলছে সহিংসতা, হামলা, পাল্টা হামলা। সহিংসতা ও বর্তমান অস্থির রাজনৈতিক অবস্থা থেকে রক্ষা পেতে মানুষ আবার একে পার্টির উপরেই আস্থা রেখেছে।
জুনের নির্বাচনের পর থেকেই টার্কিশ আর্মি ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে-এর মধ্যে যুদ্ধ বিরতি চলছে।
অভিযোগ রয়েছে, একে পার্টির প্রতিষ্ঠাতা রেচেপ তাইয়েপ এরদোয়ান যিনি এখন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট, তিনি তুরস্কে সহিংসতাকে উস্কে দিয়েছিলেন পিপলস ডেমোক্রেটিক পার্টি বা এইচডিপির পক্ষে জনসমর্থন আদায়ের জন্য।
জুনের নির্বাচনের পর, এইচডিপি-কে একে পার্টি সরকার গঠনের কথা ভেবে কোয়ালিশন হিসেবে নিয়েছিল।
প্রসঙ্গত, গত মাঁচ মাসের মধ্যে তুরস্কে রবিবার দ্বিতীয়বারের মতো ভোট অনুষ্ঠিত হয়। এর আগে প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ানের একে পার্টি পার্লামেন্ট সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর গত গত জুনে দেশটিতে নির্বাচন হয়েছিল। গত ১৩ বছরের মধ্যে সেটিই ছিল তুরস্কের প্রথম নির্বাচন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ